ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা: হাসনাত আব্দুল্লাহ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৪, ২১:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে, তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কি না তা বুঝে নেওয়ার সময় এসেছে।

সদস্য সচিব আরিফ সোহেলসহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত, সেভাবেই এ দেশে সব ধ্বংস করেছে। বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণগুলোকে সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক। এ নিয়ে বলেন, আক্রমণকারীদেরকে ধরার মতো কোনও কার্যক্রম চোখে পড়েনি।

৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে। ক্যান্টনমেন্ট থেকে ৬২৫ জনকে কারা বিদেশে পার করে দিয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই সংখ্যালঘু! সংখ্যালঘু কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার কথা ভাবা হয়, তাহলে ভুল ভাবছেন বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম