ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬

রাজধানীর ফকিরাপুলে পারাবত আবাসিক হোটেল থেকে মো. হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১২ ডিসেম্বর) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাআলম এ তথ্য নিশ্চিত করেছেন। হাসানুজ্জামান চট্টগ্রাম আনোয়ারা থানার বৈরাগ গ্রামের মৃত আমিরুজ্জামান চৌধুরীর ছেলে।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে এসআই বলেন, মৃত হাসানুজ্জামান বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পারাবত আবাসিক হোটেলের ৯০৫ নম্বর রুমে উঠেন। রাতের রুমবয় রুমে গিয়ে কোনও সাড়াশব্দ পাচ্ছিলো না। সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃতের ভাগনে ওসমান গনি বলেন, তার মামা একজন সাপ্লায়ার ও ফুড আইটেম ব্যবসায়ী ছিলেন। গতকাল (বুধবার) ঢাকায় তার ব্যক্তিগত কাজে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে আসছিলেন। সে শারীরিকভাবে অসুস্থ ছিল। 

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী