জাতীয় প্রেসক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

জাতীয় প্রেসক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কবির পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ বলেন, ‘আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হেলালের কোনও আচরণে কেউ দুঃখ পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।’ 

কবি হাসান হাফিজ বলেন, ‘হেলাল ভাইয়ের মৃত্যু আমার অঙ্গ হানির সমান। আমার কবি হওয়ার পেছনে তার বড় ভূমিকা ছিল। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন প্রেম ও দ্রোহের কবি।’

জানাজার নামাজ শেষে হেলাল হাফিজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপদেষ্টা ফারুকী অনেকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।  

এর আগে সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হেলাল হাফিজের বড় ভাই দুলাল এ হাফিজ এ তথ্য জানিয়েছেন।

দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি হেলাল হাফিজ শুক্রবার (১৩ ডিসেম্বর) মারা যান। ওইদিন চলচ্চিত্র নির্মাতা কবিবন্ধু শবনম ফেরদৌসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি যে হোস্টেলে থাকতেন, সেখানকার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের