আগের নকশায় ফিরেছে একক টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

আগের নকশায় ফিরেছে মেট্রোরেলের একক টিকিট। তবে চিহ্ন রাখতে লেখা লাল করা হয়েছে। 

দীর্ঘদিন একক যাত্রার টিকিটের সংকট থাকার পর গত ১৯ নভেম্বর নতুন করে ২০ হাজার টিকিট আনা হয়েছে। যা এখন স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে। 

এর আগে ডিএমটিসিএল থেকে জানানো হয়, যাত্রীরা সঙ্গে করে দুই লাখ একক যাত্রার টিকিট নিয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। 

এই সংকট কাটাতে নতুন করে চার লাখ ৯০ হাজার টিকিট আনার ব্যবস্থা নেয় ডিএমটিসিএল। এর মধ্যে গত নভেম্বরে নতুন নকশায় ২০ হাজার টিকিট আনা হয়। কিন্তু তা চাহিদা পূরণে যথেষ্ট নয়। তাছাড়া নতুন নকশায় জাতীয় শহীদ মিনার, স্মৃতি সৌধ, সংসদ ভবন ও শাপলা ফুলের ছবি না থাকায় তা নিয়ে সমালোচনার তৈরি হয়৷ 

একক টিকিটের সংকট কাটাতে আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার টিকিট আনা হবে। পরে মার্চে এক লাখ এবং মার্চের পর আরও এক লাখ ৯০ হাজার টিকিট আসবে। 

একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআরসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম