সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা কার্যকর করাসহ ৯ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

বিআরটিএ‘র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিক্সার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটো রিকশাচালক ঐক্য পরিষদ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটো রিকশাচালক ঐক্য পরিষদ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—

১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিক্সা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে।

২. ঢাকা শহরের আয়তনের সাথে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিক্সা চালকদের নামে অনুমোদন দিতে হবে।

৩. সিএনজি অটোরিক্সা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্র এর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। 

৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।

৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে। 

৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিক্সা চলাচল করতে দিতে হবে।

৮. সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম