৪ জানুয়ারি প্রশাসন ক্যাডারদের কোনও সভা-সমাবেশের কর্মসূচি নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৩

আগামী ৪ জানুয়ারি প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) কোনও সভা-সমাবেশের কর্মসূচি নেই। এমন তথ্য জানিয়ে প্রশাসন ক্যাডারের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।

শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও ফেসবুক পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচার ও শেয়ার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বিএএসএ ৪ জানুয়ারি কোনও সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রশাসন ক্যাডার সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। 
সংগঠনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান মেনে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম