আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

ঢাবি প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রেইনি চিকিৎসকরা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (২৯ ডিসেম্বর) অবরোধের পর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডা. সাইদুর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করেন। সেখানে জানুয়ারি থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার প্রস্তাব দেন বলে জানিয়েছেন ডাক্তাররা। পরে তারা এ দাবি প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঢাকা মেডিক্যালের ট্রেইনি চিকিৎসক ডা. নুর নবী বলেন, আমাদের সাইদুর রহমান স্যার ডেকেছেন। সেখানে তিনি আমাদের জানান, আপাতত ৩০ হাজার করা হয়েছে। আর বাড়ানো সম্ভব নয়, কারণ এটা কাট বাজেট থেকে করা হয়েছে। তিনি বলেছেন, আমি কথা দিচ্ছি তোমাদের দাবি নবম গ্রেড আলোকে ভাতা ৩৪ হাজার ৬০০ করা হবে। আমি জুলাই থেকে তোমাদের ভাতা ৩৫ হাজার করবো। মৌখিক কথায় আস্থা না রাখতে চাইলে প্রজ্ঞাপন দেবেন বলেও তিনি জানান।

ডা. নুর নবী আরও বলেন, এর জন্য তিনি আমাদের কাছ থেকে ১৬ দিন সময় চেয়েছেন। আমরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার করার দাবি জানিয়েছি। প্রয়োজনে জানুয়ারি থেকে ৩০ হাজার দিয়ে, পাঁচ হাজার টাকা বাকি রাখতে বলেছি। পরে নতুন বাজেট পাস হলে বকেয়া টাকা দেওয়ার প্রস্তাব করেছি।

তিনি আরও বলেন, আমাদের দাবি জানুয়ারি থেকেই ৩৫ হাজার করতে হবে, অন্যথায় আমরা রাস্তা ছাড়বো না।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেইনি ডাক্তারদের শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। রাস্তায় যানবাহনগুলো বিকল্প পথ ব্যবহার করায় তেমন বড় ধরনের কোনও জ্যাম দেখা যায়নি। তবে সায়েন্স ল্যাব থেকে গুলিস্তানের রাস্তায় কিছুটা জ্যাম দেখা যায়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে