গাছ সুরক্ষায় পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে আইন করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।’

তিনি থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

অপর এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

অনুষ্ঠানগুলোতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অ:দা:) ড ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের মোট ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,  পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রসিকিউটর) উপস্থিত ছিলেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি