তিন মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এ তিন মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. বক্কর সিদ্দিক। এদিন অনুষ্ঠিত জামিন শুনানিতে আসামির জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

মিরপুর থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। গ্রেফতারের পর এ মামলায় পাঁচ দিনের রিমান্ড ভোগ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মিরপুর থানার অপর হত্যাচেষ্টা মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় গত ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

অন্যদিকে খিলগাঁও থানার হত্যা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই বিকাল ৩টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
সর্বশেষ খবর
হকার উচ্ছেদ, কনকর্ড ও ‘বিপ্লবের গান’
হকার উচ্ছেদ, কনকর্ড ও ‘বিপ্লবের গান’
ইরানে মোজতবার বিরুদ্ধে কি নীরব অভ্যুত্থান ঘটাচ্ছে কট্টরপন্থিরা
ইরানে মোজতবার বিরুদ্ধে কি নীরব অভ্যুত্থান ঘটাচ্ছে কট্টরপন্থিরা
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়লো, শেষ দিন কবে
গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়লো, শেষ দিন কবে
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?