ফেসবুকে ফিরেছেন সারজিস-সাদিক, এখনও ফেরেননি হাসনাত

ঢাবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১৩:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:১৮

সাইবার হামলার ভয়ে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার প্রায় দুদিন পর ফেসবুকে আবারও সক্রিয় হয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর বারোটা পর তাদের দুজনের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভ দেখায় ফেসবুক।

তবে একই সাথে আইডি ডিঅ্যাক্টিভেট করলেও দুপুর একটা নাগাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখা যায়নি।

ফিরে আসার বিষয়ে জানতে সারজিস ও সাদিক কায়েমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এখনও ডিঅ্যাক্টিভেট থাকার বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহর‌ও সাড়া পাওয়া যায়নি।

এরআগে ১ জানুয়ারি রাত দশটা নাগাদ অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ফেসবুক আইডি 'ক্র্যাকপ্লাটুন সাইবার গ্রুপ' থেকে ডিজেবল করে দেওয়ার পর তারা নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করেন।

আরও পড়ুন:

হাসনাত-সারজিস-সাদিকের ফেসবুক আইডি ‘উধাও’

/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের