খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. আবুল হাসানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আবুল হাসান তেজগাঁও থানার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টা তেজগাঁও মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

পুলিশ জানান, ২০১৫ সালে ২০ এপ্রিল তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিটি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। সে সময় কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে। ওই ঘটনায় গত বছরে ২২ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় তথ্য প্রমাণে আবুল হাসানের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের