বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ০২:২৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:২৮

রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় এমদাদুল হক কাজল (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাজলের ছোট ভাই মো. জয় বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কাওরান বাজারে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেল ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। এঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছে। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

তিনি আরও বলেন, তার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। তাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। বাবার নাম মৃত মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে তার ভাই থাকেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী