মুগদায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৩

রাজধানীর মুগদার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হচ্ছেন, মো. আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু (১৭)। তারা দুজনেই শিক্ষার্থী বলে জানা গেছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পৃথকভাবে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টায় সিয়ামকে ও সাড়ে ১০টায় অংশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সিয়ামের মামা আল আমিন বলেন, সিয়াম এবার এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। সে সকালে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় খবর পাই, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। 

তিনি আরও বলেন, সিয়াম অংশু নামে তার এক বন্ধুর সঙ্গে মামার মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে দুর্ঘটনার শিকার হয়েছে। 

মৃত সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মো. আকরাম হোসেনের ছেলে। আর অংশু একই এলাকার বাসিন্দা মো. উকিলের ছেলে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি