সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৮

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত তার ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। 

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক মোহা. নুরুল হুদা ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।

আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়। শরীফ আহমেদ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, শরীফ আহমেদের দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের করপোরেট শাখা দুই হিসাবে ১ কোটি করে ২ কোটি টাকা এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা শরীফ আহমেদের নামে রয়েছে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ