চটপটির দোকানের বিপরীতে ২৩৪ কোটি টাকা ঋণ, অনুসন্ধান করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪

চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণ প্রদানে অনিয়েমর অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের এই কর্মকর্তা জানান, চটপটির দোকান ও রেস্তোরাঁর বিপরীতে  ২৩৪ কোটি টাকার ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দুদকের গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে। এ সব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান