শিশুর ভুল চোখে চিকিৎসা

জামিন পেয়েই সাংবাদিকদের ওপর চড়াও সেই চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৮

জামিন পেয়ে সাংবাদিকদের ওপর চড়াও হলেন শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদারা বেগম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন। এরপর তাকে নির্ধারিত আদালত থেকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তার ছবি তুলতে যান। এসময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। তার সঙ্গে থাকা বাংলাদেশ আই হাসপাতালের কর্মীরা সাংবাদিকদের নানা কটূক্তি করতে থাকেন। তারা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। সাংবাদিকদের উদ্দেশ করে ভুয়া,  ভুয়া বলেন। আবার কেউ বলেন মিডিয়া ব্যবসায়ী।

তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান।

পরে সাংবাদিকদের সঙ্গে তাদের কয়েকজন কথা বলেন। তারা ডা. সাহেদারা বেগমককে একজন পরোপকারী চিকিৎসক হিসেবে দাবি করেন। মামলাটি ভুয়া বলে দাবি করেন।

এরআগে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর সাইফুল আলম ডা. সাহেদআরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখে।  পরে আদালত তার জামিনের আদেশ দেন।

আরও পড়ুন:

শিশুর চোখে ভুল চিকিৎসা, জামিন পেলেন ডাক্তার

শিশুর চোখে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের