অশালীন ছবি-ভিডিও দিয়ে নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

‘ফ্রি ফায়ার গেম’ খেলার মাধ্যমে নেপালের কাঠমান্ডুর এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বাংলাদেশি যুবক মোহাম্মদ জাবেদ ওমরের (২০) পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশ্যে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তার কাছে টাকা দাবি করতে থাকে। 

এ ঘটনায় ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে অভিযোগ পেয়ে বাংলাদেশের সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গেছে। গ্রেফতার আসামি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এসব তথ্য জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, কাঠমান্ডু ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে এ তথ্য জানতে পারে সিআইডি। ওই দেশের সংস্থাটি জানায়, এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যার চেষ্টাও করেছে। বিষয়টি নিয়ে সিআইডির সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে এবং আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে শনাক্তের পর গ্রেফতার করে।

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার আরও বলেন, কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করছিল গ্রেফতার জাবেদ ওমর। কিন্তু চাহিদা মতো টাকা না পেয়ে মেসেঞ্জারের মাধ্যমে সেসব স্পর্শকাতর ছবি ও ভিডিও মেয়েটির আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে দেয়।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের