খাদ্য নিরাপত্তা বিষয়ক নীতি উন্নয়নে নেদারল্যান্ডসের সংস্থার সঙ্গে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ২২:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১১

খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে— এমন নীতি-উদ্যোগের উন্নয়নে নেদারল্যান্ডসের কোমোভ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যের অপচয় কমানো, টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে— এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সই হয়। কোমোভ ফাউন্ডেশনের পরিচালক ডাউটজেনবার্গ এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ এই স্মারকে সই করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা আশা করছেন, কোমোভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে— এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে। 

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের