ছয় সদস্যের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ২০:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৫

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে।

সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গত ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। এসময় প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

/জেইউ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম