৪৬ ব্যাংক হিসাবে ১৬৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

সাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ২০:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২০:০৬

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অন্তত ১৬৭ কোটি টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা এর সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে।

আক্তার হোসেন জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সাত কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে সর্বমোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করে দুদক আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপরদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের অসদুপায়ে অর্জিত সম্পদ স্ত্রী ফৌজিয়া ইসলাম আড়াল করার উদ্দেশ্যে দখলে রেখেছেন। তার নামে ছয় কোটি ৯০ লাখ ২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়াও ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে দুদক আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক আরও আরেকটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী