নিম্ন আদালত থেকে সাক্ষ্য ও জেরার কপি পাঠানোর নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

দেশের অধস্তন আদালত থেকে পাঠানো মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য ও জেরা অস্পষ্ট হাতের লেখা সম্বলিত কাগজাদির টাইপকপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

শনিবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানা গেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন আদালত থেকে পাঠানো নথিতে সাক্ষীর সাক্ষ্য ও সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি পাঠানোর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে যত্নবান হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ২০০৩ সালের ২০ জুলাই এক বিজ্ঞপ্তিতে নিম্ন আদালত থেকে পাঠানো  মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট বিভাগের ২০২০ সালের ১ ডিসেম্বর ও ২০২২ সালের ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিতেও অধস্তন আদালত থেকে পাঠানো নথির সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশনা গুরুত্ব সহকারে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়।’

নতুন জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত বিজ্ঞপ্তিমূলে দেওয়া নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। ফলে, অধস্তন আদালত হতে হাইকোর্ট বিভাগে পাঠানো মূল নথির (এলসিআর) সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদি অনেক সময় পাঠোদ্ধার করা সম্ভব না হওয়ায় সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় অধস্তন আদালত থেকে পাঠানো মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় নির্দেশ দেওয়া হলো।’
/বিআই/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের