রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইহতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে করেছে পুলিশ। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে করেন ভাটারা থানার উপ পরিদর্শক এসআই মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফ্যানের সঙ্গে কাঁথা দিয়ে গলায় ফাঁস অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত শিক্ষার্থীর রুমে আরও দুই শিক্ষার্থী থাকতো, তারা ঘটনার সময় বাইরে ছিল। ইহতিয়াক আহমেদের বিদেশ যাওয়ার কথা ছিল। এ নিয়ে তিনি মানসিক ডিপ্রেশনে ছিলেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়ার যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভগ্নিপতি মির্জা হাবিবুর রহমান বলেন, ইহতিয়াক আহমেদ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বসুন্ধরা এলাকায় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটি মেসে থাকতেন। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এছাড়া দেশের বাইরে লেখাপড়া করতে যাওয়া নিয়ে পরিবারের অমতের কারণে ডিপ্রেশনে ছিলেন।

নিহত ইশতিয়াক টাঙ্গাইল সদর উপজেলার প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব আলম চৌধুরীর ছেলে। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের