মোহাম্মদপুরে ভাইয়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ শিশু সুবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের প্রিন্স বাজারের সামনে ভাইয়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ১১ বছরের আরাবি ইসলাম সুবা নামে এক শিশু নিখোঁজ হয়েছে। দুই মাস আগে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিলো শিশু সুবা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলো সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। শিশুটি বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

সুবার বাবা ইমরান রাজিব বলেন, আমি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করা লঞ্চে চাকরি করি। গত দুই মাস আগে আমার স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। মোহাম্মদপুরের তাজমহল রোডে আমার বোনের বাসায় থেকে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলাম। আমাদের একমাত্র মেয়ে আরাবি ইসলাম সুবা রবিবার সন্ধ্যায় আমার বোনের ছেলের সঙ্গে বাইরে যায়। তারা দুজনে কৃষি মার্কেট এলকার প্রিন্স বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলো। সুবার ফুফাতো ভাই একটি গাড়ি ক্রস করে সামনে চলে যায়। পরে সে পিছে তাকিয়ে দেখে সুবা নেই। পরে আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে বাসায় এসে আমাদের জানায়। আমরা এসে ঘটনাস্থলের আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গতকাল বিষয়টি জানার পর আমাদের এক অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। তবে যে স্থানের কথা বলছে, সেটি আদাবর থানারও আওতাধীন। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের