বিদেশে পাঠানোর কথা বলে ঢাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ১০-১২ জন মিলে ধর্ষণ করে বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, গত বছর বিল্লাল ও সুমি নামে বিদেশে পাঠানোর একটি দালালচক্রকে আমার প্রতিবেশী ভুক্তভোগী নারী মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২ লাখ দেন। পরে রবিবার মেডিক্যাল করার নাম করে কাজীপাড়ার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে আরও কিছু নারী ছিল। পরে সন্ধ্যায় অন্য নারীরা চলে গেলে ভুক্তভোগী ওই নারীকে রাতভর একের পর একজন করে ধর্ষণ করে। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী হোটেল থেকে বের হন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনে ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, ঘটনা জানার পর আমিসহ আরও কয়েকজন দৌড়ে তার কাছে আসি। তিনি শারীরিক যন্ত্রণায় চলাফেরা করতে পারছেন না। আমরা বিকাল থেকে মামলা করার জন্য থানায় অপেক্ষা করছি। অথচ পুলিশ বলছে আগে হাসপাতালে যান, তারপর মামলা নেবো। এখন আমরা থানায় বসে আছি।

এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা তদন্তে জন্য ঘটনাস্থল পরিদর্শনে আছি। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে রাতেই পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের