শর্তসাপেক্ষে এ বছর ইজতেমা করতে পারবে সাদ অনুসারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

আগামী বছর থেকে মাওলানা সাদ পন্থি বা অনুসারীরা টঙ্গির ময়দানে আর বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্তে এ বছর তাদের ইজতেমা করার অনুমতি দিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ শর্ত পূরণ সাপেক্ষে এ বছর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গির ময়দানে ইজতেমা করতে পারবেন তারা। 

চিঠিতে বলা হয়, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম তথা মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা বুধবার (৫ ফেব্রুয়ারি) শেষ করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদের অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। এরপর ২০ ফেব্রুয়ারি আবার টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ী নেজাম বা মাওলানা মোহাম্মদ জুবায়েরের কাছে হস্তান্তর করবে প্রশাসন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
সর্বশেষ খবর
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত