উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, এসআই প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০

বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীকে আটকের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানা ভবনে হামলার ঘটনার পর তাকে ওই এসআইকে ক্লোজড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহম্মদ আলী।

এরআগে, সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে থানায় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। তবে এসিডি আহম্মদ আলীর দাবি, থানায় কোনও হামলার ঘটনা ঘটেনি। কোনও আহতের ঘটনাও নেই।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। এছাড়া তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামে তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ। এর পরেই আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে বৈষম্যবিরোধীর ব্যানারে শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় তারা পশ্চিম থানায় হামলা করে। থানা ভবনে হামলার ঘটনায় কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম