সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পারস্পরিক যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করেন। তিনি শ্রম অধিদফতরের উপ-পরিচালক থেকে পরিচালক পদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসি'র সুপারিশ করা গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসি'র সুপারিশের বাইরে ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন। এতে তিনি এবং শ্রম অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের সহকারী মহাপরিদর্শক থেকে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসি'র পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন। এতে তিনি এবং উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করে দুর্নীতি দমন প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম