কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২

রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাসুদ রানা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

মাসুদ রানা মিরপুর সেনপাড়া কাঁচাবাজার এলাকায় থাকেন। তার বাবার নাম নুরুল আমিন।

হাসপাতালে নিয়ে আসা আহতের শ্যালক আলামিন জানান, মাসুদ রানা পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। তিনি প্রাইভেটকারে ধোলাইখাল থেকে মোটরের পার্টস কিনে বাসায় যাচ্ছিলেন। পথে কাওরান বাজার সিগনালের একটু আগে গাড়ি দাঁড়ানো ছিল। এ সময় ছিনতাইকারি তার হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে নেয়। তিনি ছিনতাইকারীর হাতে ধরে ফেলেন। এতে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানার ঘাড়ের বাম পাশ ও মাথায় আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারচালক শাকিবের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে ঢামেক হাসপাতাল নেওয়া হয়।

মো. ফারুক বলেন, ‘আহত ব্যক্তি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম