বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩

ভিয়েতনাম রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে বেবিচক সদর দফতরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেবিসক জনসংযোগ দফতরের কর্মকর্তা কাওসার মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিবৃতিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং অ্যাভিয়েশন সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, অ্যাভিয়েশনখাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ার লাইন্সের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের লোকাল প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী