আগের সরকার সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘায়িত করেছে: পরিবেশ উপদেষ্টা

ঢাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগের সরকার বারবার সময় নিয়ে সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারকে দীর্ঘায়িত করেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে সাগর-রুনি ফাউন্ডেশন আয়োজিত ‘সাগর রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড- ২০২৫’ এর জন্য নির্বাচিত আলোকচিত্র পদর্শনী দেখতে এসে এ কথা বলেন তিনি।

প্রথমে উপদেষ্টা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনও কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনও হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।

তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসে নাই। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।

এ সময় প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমানসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।

সাগর রুনি ফাউন্ডেশন ও ফটো অ্যাওয়ার্ড সম্পর্কে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা নওশের আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সাগর ও রুনির স্মৃতি রক্ষার্থে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই অ্যাওয়ার্ড প্রদানের উদ্দেশ্য হলো সামাজিক অবিচারগুলোকে ছবির সাহায্যে তুলে ধরা, মানবাধিকার সম্পর্কে মানুষকে ছবির মাধ্যমে সচেতন করা এবং সাম্য ও স্বাধীনতার পক্ষে আলোকচিত্রের শক্তি ব্যবহার করা।

/আরআইজে/
সম্পর্কিত
সরকার আসে-যায়, শুধু সাগর-রুনি হত্যার বিচার পেছায়
১২৬ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
সাগর-রুনি হত্যামামলাতদন্ত শেষ হয়েও হলো না, সময় বাড়লো ৬ মাস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের