ঢাবিতে উচ্চশব্দে মাইক ব্যবহার, শিক্ষার্থীদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশে উচ্চশব্দে মাইক ব্যবহারকে কেন্দ্র করে বিভিন্ন আবাসিক হল, লাইব্রেরি ও ক্লাস থেকে নেমে আসেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজু ভাস্কর্যে এসে শব্দদূষণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন তারা। এতে সমাবেশ থেকে মাইকের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ স্থানে ফিরে যান।

ঢাবি শিক্ষার্থী শাফায়াত হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়ছিলাম। রাজু ভাস্কর্য এলাকায় উচ্চশব্দে মাইক ব্যবহারের কারণে আমরা লাইব্রেরিতে পড়তে পারছিলাম না। পড়াশুনায় মনযোগ ঠিক রাখতে পারছিলাম না। তাই আমরা এখানে এসে জানালে উচ্চশব্দে মাইক ব্যবহার না করা ঘোষণা দেন তারা।’

বিভিন্ন আবাসিক হল, লাইব্রেরি ও ক্লাস থেকে নেমে এসে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা

রোকেয়া হলের শিক্ষার্থী সুমাইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন যদি এভাবে উচ্চশব্দে মাইক ব্যবহার করা হয়, তাহলে শিক্ষার্থীরা পড়াশুনায় মনোযোগী হবে কীভাবে? মাইকের উচ্চশব্দে হলে বসে পড়ার কোনও উপায় নাই। অসহ্য হয়ে হল থেকে নেমে এসেছি।’

উপস্থিত ঢাবি শিক্ষার্থীরা আরও বলেন, এভাবে প্রতিনিয়ত উচ্চশব্দে প্রোগ্রাম চলতে থাকলে শিক্ষার্থীরা কোথায় যাবে? আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দায়িত্বরতদের বললে তারা উচ্চশব্দে মাইক ব্যবহার না করার ঘোষণা দেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই কাজ অন্যকেউ করবে না তার নিশ্চয়তা কী? আমরা চাই, ঢাবি প্রশাসন এ নিয়ে কঠোর অবস্থান নিক, যাতে সাধারণ শিক্ষার্থীরা মনোযোগী হয়ে পড়াশোনা করতে পারে।

জানা গেছে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ‘সংগ্রামের ৪ দশক’ ছাত্র সমাবেশ উপলক্ষে রাজু ভাস্কর্য এলাকায় ওই সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম