প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের ৮ জন আটকের খবর, অসুস্থ ছয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

নিয়োগপত্র ও পদায়নের দাবিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তরা। আন্দোলনে তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের পর ৮ থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া মহিব উল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের ৮ থেকে ১০ জনের মতো শিক্ষককে আকট করা হয়েছে। ছয় জন আহত হয়েছে পুলিশি অ্যাকশনে।’ 

মহিবউল্লাহ জানান, বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে সায়েন্সল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া জলকামান ব্যবহার করা হয়। তারপরও সেখানে তারা অবস্থান করলে পুলিশ তাদের আটক করে। একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি