ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ এজাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি গুলশান নগরভবনে অফিসে যোগ দেন।

প্রথম কার্যদিবসে নতুন প্রশাসক মহাখালী কড়াইল বস্তির নিম্ন আয়ের মানুষ ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি তাদের জীবনমান উন্নয়নের করণীয় বিষয়ে আলোচনা করেন এবং সবার জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমি একটি ন্যায্য শহর কল্পনা করি, যেখানে সব ধরণের নাগরিক সমান সুবিধা পাবেন। ঢাকার বাসিন্দাদের মাঝে বৈষম্য দূর করাই হবে আমার অগ্রাধিকার। 

যোগদানের পর তিনি রায়েরবাজার বধ্যভূমির গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করেন, যেখানে নগরের পরিচ্ছন্নতা, কবরস্থান ব্যবস্থাপনা ও আলো সংস্থাপনের নির্দেশনা দেন। 

একইসঙ্গে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরগুলো নির্দিষ্ট করতে নামফলক স্থাপনেরও নির্দেশনা দেন তিনি। 

সভায় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী