প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের ১২তম দিনের আন্দোলন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭

১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) মহাসমাবেশের পুলিশি বাধার পরও আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। লাগাতার এই কর্মসূচি শুরু হয়েছে গত ৬ ফেব্রুয়ারি।

নিয়োগপ্রত্যাশীদের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিয়োগপ্রত্যাশীদের পক্ষে আইনি লড়াই করছি। আমি তাদের পক্ষে কাজ করে যাচ্ছি।’  

আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিয়োগপ্রত্যাশীরা (ছবি: সাজ্জাদ হোসেন)।

তবে আন্দোলনকারী বলছেন, সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। অতিদ্রুত রায় বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৭ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়।  

এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ পাওয়া নিয়োগপ্রত্যাশীরা আন্দোলন শুরু করে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের