পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জন গ্রেফতার  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পুলিশ বলছে তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্লবী থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।  

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন— সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান জয় (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।  

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকার মামা ভাগিনা ভ্যারাইটিজ স্টোরের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর যৌথবাহিনীর একটি দল পল্লবী থানার পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে। টিমের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন দৌড়ে পালিয়ে যায়।  

পল্লবী থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ডাকাতি করার উদ্দেশে দেশীয় অস্ত্রসহ তারা একত্রিত হয়েছিল।  

এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। পলাতকদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী