মোহাম্মদপুরে গোলাগুলি: গ্রেফতার পাঁচ জনকে রিমান্ডে চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’র ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি করেন। অস্ত্র আইনের মামলায় গ্রেফতার পাঁচ জনকে সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। নিহত, গ্রেফতার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’র সময় দুই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন— জুম্মন (২৫) ও মিরাজ হোসেন (২৬)। এসময় অস্ত্র-গুলিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. মিরাজ (২৫), আল আমিন (২৪), মোহাম্মদ হোসেন (২৩), মোমিনুল (২০) ও মেহেদি হাসান (১৯)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে জানান, মোহাম্মদপুরে গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

তিনি জানান, নিহত, গ্রেফতার ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা একতলা একটি বাড়ির ছোট খুপরি ভাড়া নিয়ে থাকতেন। অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন টিনের চালার ওপর উঠেছিলেন। যৌথবাহিনী আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু আত্মসমর্পণ না করে টিনের চালার ওপর থেকে ব্যক্তিরা যৌথ বাহিনীর দিকে গুলি করেন। তখন যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়।

যৌথ বাহিনীর ওপর হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়ে তিনি বলেন, নিহত জুম্মনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৯টি মামলা রয়েছে। আর একই থানায় মিরাজের বিরুদ্ধে আছে চারটি মামলা। 

এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান মামলার বরাত দিয়ে জানান, হত্যা মামলায় বলা হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালায়। এসময় একতলা একটি বাড়ির টিনের চালার ওপর থেকে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে টিনের চালার ওপর থেকে জুম্মন ও মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

অন্য মামলা প্রসঙ্গে ওসি ইফতেখার হাসান বলেন, চাঁদ উদ্যানের বাড়িটি থেকে একটি পিস্তল, চারটি গুলি, একটি চাপাতিসহ পাঁচ জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। এই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আটক পাঁচ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে