বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী অস্ত্রধারী মাহিন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী, তিন মামলার এজাহারভুক্ত আসামি এবং অস্ত্রধারী মাহিন ওরফে মাহিম নৈয়বকে (২৯) গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিল পান্থপথ সিগন্যালে পৌঁছানোর পর মাহিনসহ আরও কয়েকজন পিস্তল, রিভলভার, শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনে হামলা চালায়।

এই হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ২০২৪ সালের ৭ নভেম্বর কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর থেকে মাহিন আত্মগোপনে চলে যায়। তবে তদন্ত চলমান থাকায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ২টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরও দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী