পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজ দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব

জবি প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

গুজব ছড়িয়ে পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয়— সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।’

বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।’

/এপিএইচ/
সম্পর্কিত
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
সর্বশেষ খবর
কক্সবাজার দিয়ে নতুন করে ঢুকছে হেরোইন, ৪২ কোটি টাকার চালান জব্দ
কক্সবাজার দিয়ে নতুন করে ঢুকছে হেরোইন, ৪২ কোটি টাকার চালান জব্দ
দিনের শেষে সূর্যাস্ত দেখলে মন ভালো থাকে কেন?
দিনের শেষে সূর্যাস্ত দেখলে মন ভালো থাকে কেন?
ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
রঙিন প্রজাপতির ডানায় প্রকৃতির মায়া দেখতে ঘুরে আসুন চট্টগ্রামের এই পার্কে
রঙিন প্রজাপতির ডানায় প্রকৃতির মায়া দেখতে ঘুরে আসুন চট্টগ্রামের এই পার্কে
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি