এবিএম মূসা-সেতারা মূসার জন্মবার্ষিকীকে আজীবন সম্মাননা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা এবং তার স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতার মূসার জন্মবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমান উল্লাহকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন কর্তৃক এবিএম মূসার ৯৪তম এবং সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাহিত্য ও সাংবাদিকতার মধ্যে মিল যেমন আছে, অমিলও রয়েছে। সাহিত্য একক ব্যক্তির কাজ নিভৃত সাধনা। বিপরীতে সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ। গণমাধ্যমের (প্রিন্ট, ইলেকট্রনিক বা বৈদ্যুতিক) মূল মন্ত্র ‘আমি’ নয় আমরা। অবশ্যই এটি একটি টিমওয়ার্ক। উদাহরণ হিসেবে বলা যায়, একজন রিপোর্টার চাঞ্চল্যকর, জনগুরুত্বসম্পন্ন কোনও ব্রেকিং নিউজ পেয়ে গেলেও এককভাবে সেটা শ্রোতা-দর্শক-পাঠকের কাছে তিনি পৌঁছাতে পারেন না। তাকে নির্ভরশীল হতে হয় আরও কয়েকজনের ওপর। সাহিত্য হচ্ছে সৃষ্টিশীল কাজ-কবি বা লেখকের নিভৃত সাধনার বিষয়। তাকেও পাঠক-শ্রোতার কাছে পৌঁছাতে হলে অন্যের সহায়তা নিতে হয়। সাংবাদিক যে তথ্য সংবলিত রিপোর্টটি তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য প্রাণপাত পরিশ্রম করে থাকেন— সেই তথ্য কিন্তু একাধিক সাংবাদিকেরও দলগত হতে পারে। কিন্তু সাহিত্য হচ্ছে মৌলিক বিষয়— সেটি লেখকের মস্তিষ্ক ও মননজাত পণ্য। সেখানে তিনি একক। কোনও অংশীদারত্বের বিষয় নেই।

এবিএম মূসা ও সেতারা মূসার স্মৃতিচারণ করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, মূসা ভাই একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। তুখোড় রিপোর্টার ও সম্পাদক ছিলেন। সেই মানের সাংবাদিক ও সম্পাদক এখন আমরা পাই না। সাংবাদিকতার সেই মান আর নেই। সেতারা মূসা দৈনিক জনতাসহ অনেক পত্রিকায় কাজ করেছেন। সেই সময় সাংবাদিকতা করা নারীদের জন্য খুব সাহসী কাজ। অনেক আগে থেকে সাংবাদিকতা শুরু করেছেন। এখনও আমরা অনেক নারী সাংবাদিক দেখি, কিন্তু শুরুর দিকে এটি অনেক কঠিন কাজ ছিল। সেগুলো আমরা মনে রাখবো। সেতারা মূসা যে শুধু সাংবাদিকতা করেছিলেন তা নয়, নারী সাংবাদিকদের সংগঠিত করেছিলেন।

এবিএম মূসা ও সেতারা মূসার মেয়ে মরিয়ম সুলতানা মূসা রুমার সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী