সংস্কার শেষ না করে নির্বাচন দিলে অবস্থা আরও খারাপ হতে পারে: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০

নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে।

রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গণশক্তি সভা আয়োজিত 'জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো না, সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ নানারকম হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে। আমরা আশা করছি, একটা নির্বাচনের মাধ্যমে গ্রামাঞ্চলের এসব সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে নির্বাচনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনও পরিবেশ-পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কারপর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে।

নিসচা চেয়ারম্যান আরও বলেন, গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি। আমার শুধু মনে হচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই। আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না।

এসময় সেমিনারে গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

/এএজে/এমএস/
সম্পর্কিত
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু