২৩তম দিনে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীরা শহীদ মিনারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭

২৩তম দিনের অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যায় ‘মার্চ ফর জাস্টিজ’ ব্যানার নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। শহীদ মিনারে পৌঁছে মোমবাতি জ্বালিয়ে দাবি আদায়ে অবস্থান নেন তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে লাগাতার এই কর্মসূচির অংশ হিসেবে তারা শহীদ মিনারে যান।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৬ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। লাগাতার এই আন্দোলনের আজ ২৩তম দিন।

আন্দোলনকারী বলছেন, সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। অতিদ্রুত রায় বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে লাগাতার এই আন্দোলন চলবে।

নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়। 

এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ পাওয়া নিয়োগপ্রত্যাশীরা আন্দোলন শুরু করে।

নিয়োগপ্রার্থীরা জানান, ২০২৪ সালের ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৫ ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং গত ৮ ডিসেম্বর স্কুল পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। সুপারিশপ্রাপ্তরা নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিক্যাল টেস্ট করে এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় সব কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ ভেরিফিকেশন ফরম জমাদানও শেষ করে। সব জেলার প্রায় সব উপজেলাগুলোর চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা যোগদান পত্রও হাতে পেয়েছে, স্কুলে পদায়ন বাকি ছিল। সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভুক্তভোগী এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। অনেকেই সরকারি চাকরি করতেন তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ তাদের আর কোনও চাকরিতে আবেদন করার সুযোগও নাই।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী