মেট্রোরেলে ইফতারের জন্য পানি নেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৮:৩৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৮:৪০

পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের ইফতার সুবিধার্থে মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহনের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোস্টেশন ও ট্রেনের ভেতরে যাত্রীরা শুধু ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন ও পান করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। এছাড়া প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনও ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

রমজান মাসজুড়ে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম