কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৫, ১৯:৪৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ২০:২৯

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম টাইটাস হিল্লল রেমা। শনিবার (১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস। 

তিনি জানান, সকালে আইনজীবীর স্ত্রী বাসা থেকে কাজে বের হন। তখন দুই মেয়ে বাসায় ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, টাইটাস হিল্লল রেমা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

টাইটাস হিল্লল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডে বসবাস করতেন।

/এবি/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের