সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টির দাবি ম্যাটস শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৫, ১৬:৪৬আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৭:৪২

অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টিসহ চার দফা দাবি জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ। 

রবিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমানে ডিপ্লোমা মেডিক্যাল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণ করা প্রায় ৫০ হাজার দক্ষ জনবল বেকার হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের বৈষম্য নিরসনের কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

তারা বলেন, শূন্যপদ থাকার পরেও গত একযুগের বেশি সময় ধরেই নিয়োগ বন্ধ রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য অধিদফতরে প্রায় ২ হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদফতরে প্রায় এক হাজার শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে টালবাহানা করে যাচ্ছে। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে ম্যাটস্ থেকে পাস করা বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে।

এসময় তারা তাদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামকরণ করতে হবে।

তারা আরও বলেন, বর্তমানের আমাদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্র্যাজুয়েট চিকিৎসকের উসকানিতে বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিবৃতিতে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণা করছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিক্যাল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতাবিরোধী এবং আদালত অবমাননার সমান অপরদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাটস সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সমন্বয়ক মো: মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহসান হাবীব প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু