গাবতলীতে অবৈধ দখলদার উচ্ছেদ

ব্যবসা চালাতে ভাড়া দিতে হবে ডিএনসিসিকে: প্রশাসক এজাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৬:২২আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬:২২

রাজধানীর গাবতলী বেড়িবাঁধে ইট, বালু ও পাথরের ঘরসহ আশে-পাশের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্মাণসামগ্রী ব্যবসায়ীদেরকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে ডিএনসিসি। এই সময়ের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে, অথবা তারা বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করবেন।

বুধবার (৫ মার্চ) সকালে উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের একথা জানান।

মোহাম্মদ এজাজ বলেন, ‘এখানে (গাবতলী বেড়িবাঁধ) অবৈধভাবে দখল করে নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারা সিটি করপোরেশন থেকে কোনও ধরনের অনুমতি নেয়নি। একটি পয়সাও এখান থেকে সিটি করপোরেশন রাজস্ব পাচ্ছে না। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোনও নোটিশের প্রয়োজন নাই। তারা আমাদের না জানিয়ে দখল করেছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই জায়গা উদ্ধার করা হবে।

ব্যবসায়ীদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে, অথবা তারা বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া প্রদান করে ব্যবসা পরিচালনা করবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। কোনও ধরনের অবৈধ ব্যবসা ও অবৈধ দখলদারিত্ব আর চলবে না।

গাবতলী (বেড়িবাঁধ) এলাকায় দেড়শো একর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চলতে থাকবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা দখলমুক্ত করে মাঠ ও পার্ক করা হবে। খালি জায়গা, মাঠ, পার্ক এগুলো জনগণের সম্পত্তি। ঢাকা শহরের মানুষ এসব মাঠে ও পার্কে যাবে, খালি জায়গায় ঘোরাফেরা করবে, এটা জনগণের অধিকার।

সকালে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম। এসময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানানো হয় ডিএনসিসি থেকে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম