হাইকেয়ার স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে শ্রবণ যন্ত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ২১:৩৫আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:৩৫

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে ইনার হুইল ক্লাব ধানমন্ডির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ইনার হুইল ক্লাব ধানমন্ডি টিম স্কুল পরিদর্শন শেষে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাফায়েত আহমেদ ইফাদ ও পঞ্চম শ্রেণীর ফাতেমা জাহান আলিফাকে বিনামূল্যে দুইটি শ্রবণ যন্ত্র বিতরণ করে। বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ইনার হুইল ক্লাব টিমে ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮ এর ভাইস চেয়ারম্যান (২) শামীম খন্দকার, ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মিসেস ফারহানা আবেদিন টুম্পা, সেক্রেটারি মিসেস নাজনিন নাহার, সদস্য কানিজ ফাতেমা।

ডিস্ট্রিক্ট ৩২৮ এর ভাইস চেয়ারম্যান (২) শামীম খন্দকার বলেন, কমিউনিটি সার্ভিসের আওতায় তাদের ক্লাব সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব নিরসন, পরিবেশ,  শিক্ষা  জনস্বাস্থ্য ও  প্রতিবন্ধীদের সেবায় তাদের সামর্থ্য অনুযায়ী জনসেবা অব্যাহত রেখে চলেছে।

অনুষ্ঠানে ফারহানা আবেদিন টুম্পা বলেন,  ইনার হুইল ক্লাব সবসময়ই সমাজের ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের শুভ কাজের সঙ্গে জড়িত। তারই ধারাবাহিকতায় আমরা হাইকেয়ার স্কুলে বিশেষায়িত শিশুদের শ্রবণ যন্ত্র বিতরণ করতে এসেছি।

অনুষ্ঠানে হাইকেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান বলেন, সামাজিক সংগঠনগুলোর  এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

হাইকেয়ার স্কুল ঢাকার অধ্যক্ষ রওশন আরা বলেন, শিক্ষার্থীরা শ্রবণ যন্ত্র পেয়ে দারুণ খুশি ও উচ্ছ্বসিত।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগে কর ছাড়ের প্রস্তাব
মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া ছাড় কত শতাংশ
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন