সারজিসকে ঘিরে হট্টগোলের ঘটনায় ছাত্রদলকে দায় দিতে চান না আহত শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ১৬:১২ আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা সময় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও তাদের ওপর দায় দিতে চান না হামলায় আহত শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮নং গেটের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

মুশতাক তাহমিদ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গতকালের (বুধবার) ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। যার মধ্যে আমি কয়েকজনকে চিনি। এদের মধ্যে আহমেদ শাকিল ও মাসরুর হামলা করে। আহমেদ শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়।

তিনি বলেন, মাসরুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সে নিজেকে ছাত্রদলের সদস্য দাবি করে। আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সে ছাত্রদলের কমিটিতে আছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, আহমেদ শাকিল ও মাসরুর রাজনৈতিক দলের হলেও তাদের আমি কোনও রাজনৈতিক দলের নেতা মনে করি না। আমি মনে করি তারা সন্ত্রাসী। তাদের সন্ত্রাসী হামলায় আমার শরীরে ১৩টির মতো সেলাই লেগেছে। আমি কোনও রাজনৈতিক দলের নই। আমি নিজেকে অ্যাক্টিভিস্ট হিসেবে মনে করি।  

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, গতকাল ভাটারা থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা যখন মামলা করতে গিয়েছিল তখন সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল। সে বলেছিল এমন মামলা তার নামে অনেক হয়েছে, এতে তার কিছু যায় আসে না। পরে ভাটারা থানার ওসি আমার শুভাকাঙ্ক্ষীদের মামলাটি নেয়নি। থানা থেকে বলা হয়েছে, তাদের ওপর থেকে নির্দেশ আছে যে কারণে মামলা নিতে পারবে না। আমি মনে করি ছাত্রলীগ এখন না থাকলেও তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে ঝামেলা করার চেষ্টা করছে।

আজকে আমাদের বিক্ষোভ ও মানববন্ধন করার কথা ছিল। তবে রোজার দিন হওয়ায় এবং মানুষের ভোগান্তি হবে এই কথা বিবেচনা করে আমরা এই কর্মসূচি পালন করছি না। তবে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে এ ঘটনায় মামলা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানান আহত শিক্ষার্থী মুশতাক তাহমিদ।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
সর্বশেষ খবর
আবারও বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম
আবারও বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি