মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ২২ লাখ টাকা চুরির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ২১:০৯আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:১০

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে ভিড়ের মধ্যে এক ব্যক্তির প্রায় ২২ লাখ টাকা (২৫ হাজার কানাডিয়ান ডলার) চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেজবাহ উদ্দিন এ বিষয়ে মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

এবিষয়ে মতিঝিল থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আজ বিকালে মেজবাহ উদ্দিন নামে একজন থানায় এসে একটি জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন, মতিঝিল মেট্রোরেল স্টেশনে তার পকেটে থাকা ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ঘটনাস্থলে অবস্থান করা ভুক্তভোগী মেজবাহ উদ্দিনের বন্ধু মো. মশারফ হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, মেজবাহ উদ্দিন একজন ব্যাংকার। অফিস থেকে সে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার পর তার আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে মতিঝিলের মেট্রো স্টেশনে গিয়েছিলেন। সেখানে রেলে উঠার আগে মূহুর্তে তার পকেটে রাখা খামটি নিয়ে গেছে। যে খামটিতে তার বোনের ২৫ হাজার কানাডিয়ান ডলার রাখা ছিল। যা বাংলাদেশের প্রায় ২২ লাখ টাকার মতো। পরে বিষয়টি আমাদের জানালে আমরা এসে থানায় গিয়ে অভিযোগ করি। বর্তমানে পুলিশ আমাদের সঙ্গে রয়েছে। পুলিশ স্টেশনে এসে বিষয়টি খতিয়ে দেখছেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের