ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১১:১৫আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১:১৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগে সাত দিনের (২৫ থেকে ৩১ মার্চ) টিকিট ওইদিন থেকে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, ১৪ মার্চ থেকে যাত্রীরা অনলাইন ও কাউন্টার— উভয় মাধ্যমেই বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি করবে।

ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে। বিশেষ করে নাইট কোচের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি ছাড়ার আগে ভিডিও রেকর্ডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের