বিনা টিকিটে ভ্রমণ রোধে রেল স্টেশন থেকে সরিয়ে নেওয়া হবে মই-টুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৭:৩৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৮:০২

গার্মেন্টস ছুটির দিন থেকে রেলপথে যাত্রীদের মূল ভিড় শুরু হবে, সে সময় ট্রেনের ছাদে যাত্রা করা থেকে বিরত রাখতে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি জানান, এ সময় ট্রেনের ছাদে যাত্রা করা থেকে বিরত রাখতে ২৭ মার্চ হতে স্টেশন এলাকায় কোনও মই বা টুল পাওয়া যাবে না।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদে ট্রেন ও যাত্রীর নিরাপত্তা নিয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ফাহিমুল ইসলাম বলেন, বিনা টিকিটে যাত্রীদের যাত্রা রোধ করতে দেশের প্রধান স্টেশনগুলোতে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনের আশেপাশে কিছু পকেট গেট রয়েছে, যেগুলো দিয়ে বিনা টিকিটের যাত্রীরা সুযোগ নেয়। এ বিষয়ে তিন বাহিনীকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা এসব গেটে কঠোর নজরদারি করেন।

তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং অতীতে ট্রেনের ছাদে উঠতে মই ব্যবহার করার ঘটনা দেখা গেছে। তাই স্টেশন এলাকায় মই ও টুলের ব্যবহার বন্ধ থাকবে এবং ২৭ মার্চ থেকে এগুলো স্টেশনে পাওয়া যাবে না।

ঈদের সময় রেলপথে আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, রাজশাহী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে। এছাড়া, পূর্ব ও পশ্চিমাঞ্চলে ঈদযাত্রার বিষয়ে নজর রাখতে মন্ত্রণালয় দুই অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়েছে।

টিকিট কালোবাজারির বিষয়ে রেলপথ সচিব বলেন, ফেসবুকে অনেক পোস্টে টিকিট পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের প্রতারিত করছে। এ বিষয়ে মন্ত্রণালয় ফেসবুকে সার্চ করে এসব পেজের স্ক্রিনশট সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেয়ার করে এবং তারা এসব পেজ বন্ধ করার ব্যবস্থা নেয়।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের